top of page

আমাদের বার্ষিক কার্যকলাপ

uyk.jpg

শিক্ষা ও সচেতনতামূলক শিবির

ইচ্ছেপূরণ এর মূল উদ্ধেশ্য শিক্ষার প্রসার ঘটিয়ে নহাটা ও তার পার্শ্ববর্তী এলাকার মানুষদের জীবনযাপন সুন্দর করে তোলা। সেই ব্রত নিয়েই ইচ্ছেপূরণ তার জন্মলগ্ন থেকে কাজ করে আসছে। আমরা বিগত আড়াই বছরে দমদমা প্রাইমারী স্কুল (০৯/০১/২০২০), বেলেমাঠ (১২/০১/২০২০), দমদমা পাড়া (১৫/০৮/২০২২), সেহালাপারাতে (০৩/১০/২০২২), নহাটা উচ্চ বিদ্যালয় (০৩/১০/২০২২),  কনকপুর প্রাথমিক বিদ্যালয়ে (০১/০৫/২০২২) শিক্ষাশিবির এর আয়োজন করেছিলাম। এই ছয়টি শিবিরেই বাচ্চাদের  খাতা, কলম, খেলাসামগ্রী, চকলেট দিয়ে পড়াশোনার প্রতি অনুপ্রানিত করা হয়েছিলো। এছাড়াও আমরা ছাত্রজীবন সংগঠন, শিক্ষার গুরুত্ব ও জীবনশৈলী, আনুষঙ্গিক প্রতিভার সন্ধান , অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি প্রভৃতি বিষয়ে আলোচনা করার  জন্য  আমরা অভিভাবকদের সাথে সাক্ষাৎকার এর ব্যবস্থা করে থাকি।

tg.jpg

বস্ত্র বিতরণ

৩রা অক্টোবর, ২০১৯ সালে দমদমা পাড়ায় ৪৩ জন বাচ্চাদের পূজোতে বস্ত্রবিতরণ মধ্যদিয়ে ইচ্ছেপূরণ এর যাত্রা শুরু হয়েছিলো। ২০২০ এর নভেম্বর মাসে ও ২০২১ এর ডিসেম্বর মাসে শীতবস্ত্র বিতরণের মাধমে ইচ্ছেপূরণ এই বার্ষিক বস্ত্রবিতরণ কাজটি চালিয়ে যেতে থাকে। উল্লেখ্য, ২০২০ এর নভেম্বর মাসে শীতবস্ত্র বিতরণ কাজটি নহাটা ও তার পার্শ্ববর্তী এলাকার ৫০ জন দরিদ্র মানুষের মধ্যে বিতরণের মাধ্যমে সম্পূর্ণ করা হয়েছিলো, যেটি গত ডিসেম্বর মাসে চাঁদপাড়া, ঠাকুরনগর স্টেশন সহ নাহাটার পার্শ্ববর্তী এলাকার বাচ্চা ও বয়স্ক সহ ১৪০ জনের মধ্যে বিতরণ এর মাধ্যমে সম্পূর্ণ করা হয়েছিলো।

jy.jpg

রক্তদান শিবির

গত ৩রা অক্টোবর, ২০২১  ইচ্ছেপূরণ তার ২য় বর্ষপূর্তি উপলক্ষে নহাটা হাইস্কুলে আমআদের প্রথম রক্তদান শিবিরের আয়োজন করা হয়।  শিবির, ৩৩ জন রক্ত দাতার মাধ্যমে সুষ্ঠভাবে সফল করা হয়। আমরা ঠিক করেছি বছরে অন্তত একটি করে রক্তদান শিবির আয়োজন করবো।

WhatsApp Image 2022-05-21 at 10.06.35 AM.jpeg

৫ই জুন, বিশ্ব পরিবেশ দিবস

বর্তমানে বিশ্ব উষ্ণায়ন খুবই একটি মাথাবাথ্যর প্রসঙ্গ হয়ে উঠেছে। নিয়মিত জল অপচয়, অচেতনভাবে প্লাস্টিক এর ব্যবহার, গাছ কেটে ফেলা ইত্যাদি কারণে বিশ্ব উষ্ণায়ন ধীরে ধীরে বেড়েই চলেছে, যার ফলস্বরুপ এই বছরে এই তাপ প্রবাহ। এখন হয়তো সচেতন হবার শেষ সীমা চলে এসছে। রাস্তার পাশে দিয়ে হেঁটে গেলে দেখা যায়, পানীয় জলের অপচয় হয়ে যাচ্ছে এই ট্যাপ বিহীন কল গুলো থেকে। তাই গাছ লাগানোর পাশাপাশি এই বছর আমরা যেসকল সরকারি টাইমকলের ট্যাপ নেই, সেগুল সারানোর বাবস্থা করছি।

সাংস্কৃতিক বার্ষিক কার্যকলাপ

273216700_442652204210458_432393451586854938_n.jpg

২১ শে ফেব্রুয়ারি উদযাপন

২১ ফেব্রুয়ারি বাঙালির কাছে এক গৌরবোজ্জ্বল দিন। আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস আমাদের মানে বাঙালিদের জন্য একটি বিশেষ দিন । এই দিনে আমরা আমাদের প্রিয় ভাষা বাংলা কে আমাদের মাতৃভাষা হিসেবে অর্জন করতে পেরেছি । আর এই বিশাল অর্জনের পিছনে ছিলো বহু বাঙালির প্রান বিসর্জন।

WhatsApp Image 2022-08-15 at 8.01.59 PM.jpeg

অঙ্কুর

অঙ্কুর আমাদের একটি বার্ষিক পত্রিকা। নিজের মাতৃভাষাকে শ্রদ্ধা জানিয়ে আমাদের এই বিশেষ নিবেদন। প্রয়োজনীয় শর্তে ও উপযুক্ত পরিবেশ পেলে ক্ষুদ্র অঙ্কুর যেমন বিশাল মহীরূহে পরিণত হয় তেমনিই আমরা স্বপ্ন দেখি একদিন আমাদের পত্রিকা ও ইচ্ছেপূরণ আকার নেবে এক বিরাট মহীরূহের। যার ছায়াতলে সমাজের যন্ত্রণাক্লিষ্ট মানুষ পাবে আশ্রয়।

WhatsApp Image 2022-08-15 at 8.07.55 PM.jpeg

স্বাধীনতা দিবস উৎযাপন ও সাইকেল র‍্যালি

স্বাধীনতা দিবস পালন ও সাইকেল র‍্যালি আমাদের একটি অন্যতম সাংস্কৃতিক কার্যকলাপ। এই দিনে আমরা, শহিদ ও বীর যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে, সংস্থার সকল সদস্য সদস্যারা মিলে এই সাইকেল র‍্যালিতে অংশগ্রহণ করি। নিজেদের মধ্যে ভ্রাত্বিত্বের বন্ধন দৃঢ় করতে আমাদের এই উদ্যোগ।

WhatsApp Image 2022-09-05 at 4.24.36 PM.jpeg

শিক্ষক দিবস উদযাপন

মানুষ গড়ার রূপাকার শিক্ষক সমাজের প্রতি শ্রদ্ধা-অর্পণের এক পূণ্যতিথি । নহাটা গ্রাম কেন্দ্রিক এলাকার বিদ্যালয়গুলি শিক্ষা-সংস্কৃতি, সুচারিত্রিক জ্ঞানচর্চা ও জীবন গঠনের পীঠস্থান রূপে ধারাবাহিকভাবে প্রচেষ্টারত । ইচ্ছেপূরণ সংস্থার সদস্য-সদস্যাবৃন্দের পক্ষ থেকে প্রণম্য শিক্ষক-শিক্ষিকামন্ডলীর জীবন, আদর্শ ও প্রচেষ্টার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হল । ছাত্র-শিক্ষক সম্পর্ক নিবিড় হোক ।

bottom of page