Beside People With People
[a govt. registered ngo (S0029146)]

আমাদের সপ্তাহিক কার্যকলাপ
.jpeg)
বৃদ্ধ বৃদ্ধার ইচ্ছেপূরণ (সপ্তাহিক রেশন পরিসেবা)
সমাজসেবামূলক কাজের মধ্য দিয়ে আমরা আমাদেরই এলাকার কিছু প্রান্তিক মানুষের সংস্পর্শে আসতে পেরেছি । এমন কিছু বৃদ্ধ বাবা-মা এর কাছে পৌঁছাতে পেরেছি যাদের দেখাশোনা করার মতন কেউ নেই । যদিও বা থাকে তারা বয়স্ক বাবা-মায়ের দিকে ফিরে তাকান না। এগুলো কতটা মর্মান্তিক, কতটা হৃদয়বিদারক তা ভাষায় প্রকাশ করার মত নয়।
এই অনুভবে আমরা সেই সকল বাবা-মায়ের আহার, ঔষধ তথা দেখভালের দায়িত্ব নিয়ে এই মানবিক উদ্যোগ গ্রহণ করেছি । আমরা পরিবারের কেউ নেই এরকম নির্বাচিত ৪টি অসহায় পরিবারের দাদু-ঠাকুমাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিচ্ছি । এই বিতরণ দুই সপ্তাহ অন্তর করা হয় ।
প্রকল্পের দ্বায়িত্বেঃ বিবেকানন্দ বিশ্বাস (হিসাব রক্ষক) ও সোমনাথ সরকার

শিশু শিক্ষালয়, বেলেমাঠ
গত ২৩ শে অক্টোবর, ২০২১ সালে আমাদের এই কাজটি শুরু করা হয়েছিলো বেলেমাঠের ছোট বাচ্চাদের নিয়ে। বেলেমাঠ, নহাটা থেকে ৩ কিলোমিটার দূরে অবস্থিত ছোট্ট একটি আদিবাসী গ্রাম। সেই গ্রামের ছোট্ট ছেলেমেয়েরা যাতে সহজেই পড়াশোনা চালিয়ে যেতে পারে, পড়াশোনার প্রতি মনোনিবেশ গড়ে তুলতে পারে এবং সামনের দিনে মানুষের মতন মানুষ হয়ে সকলের পাশে দাঁড়াতে পারে এই সমস্ত বিষয় নিয়ে গাইড করার জন্য আমাদের এই প্রকল্প।
আমরা প্রত্যেক সপ্তাহে এক দিন করে গিয়ে ওদের পড়াচ্ছি (প্রতি রবিবার)। ওদের যাতে পড়াশোনা চালিয়ে নিয়ে যেতে কোন অসুবিধে না হয়, তার জন্য আমরা আমাদের সাধ্যমত খাতা, পেন ইত্যাদি পড়াশোনার সামগ্রী দিয়ে থাকি। ওদের আমাদের এই পাঠশালায় নিয়মিত আসতে অনুপ্রাণিত করার জন্য প্রতি রবিবার কিছু টিফিনও দিয়ে থাকি।
প্রকল্পের দ্বায়িত্বেঃ আনিশা ঢালী, অনুষ্কা মন্ডল, রূম্পা সরকার, অনিরুদ্ধ বিশ্বাস, অরিজিৎ চক্রবর্তী
হিসাব রক্ষকঃ শুভ্র প্রতিম মন্ডল

ইচ্ছেপূরণ শিক্ষাবৃত্তি
নহাটা ও তাঁর সংলগ্ন অঞ্চলে দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতে ইচ্ছ্রপূরণ থেকে "ইচ্ছেপূরণ শিক্ষাবৃত্তি"... প্রজেক্টটি চালু করা হল। গত ১লা জুলাই, ২০২১ সাল থেকে আমরা প্রতি মাসে নির্বাচিত ছাত্র ছাত্রীদের এই শিক্ষাবৃত্তি দিয়ে থাকি। এই প্রজেক্টটিতে আমরা তিনটি পর্যায়ের মাধ্যমে ছাত্র ছাত্রীদের নির্বাচন করি।
১ম পর্যায়:
এই পর্যায়ে আমরা ছাত্র ছাত্রীদের প্রাথমিক ভাবে নির্বাচন এর জন্য একটি লেখা পরীক্ষা নিয়ে থাকি।
২য় পর্যায়:
এই পর্যায়ে আমরা , লেখা পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের বাড়ি ভিজিট করি, পরিবারের আর্থিক অবস্থা নির্ণয় করি।
৩য় পর্যায়:
লেখা পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের আমরা ইন্টারভিউ নেই (নহাটার পার্শ্ববর্তী স্কুল এর শিক্ষক দের মাধ্যমে)
নির্বাচন পদ্ধতিঃ
লেখা পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের ইন্টারভিউ ও পরিবারের আর্থিক অবস্থার ভিত্তিতে আমরা নির্বাচন করে থাকি।
¤¤ এই প্রজেক্টটিতে আমাদের মাসিক বৃত্তি দেবার জন্য প্রতি মাসে মোট ৩১০০ টাকা খরচ হচ্ছে।
¤¤ কয়েকজন স্যার, দাদা ও ম্যাডামের (নাম শীঘ্রই প্রকাশ করা হবে) আর্থিক সহায়তায় ঐ ৭জন ছাত্রছাত্রীদের আমরা মাসিক বৃত্তি প্রদান করতে পারছি।
¤¤ মোট ৯ জন ছাত্র ছাত্রী আমাদের শিক্ষাবৃত্তি এর সুবিধা পাচ্ছে।

স্বাস্থ্য পরিষেবার
যদি আপনাদের চিকিৎসা বিষয়ক কোনো উপদেশ (Consultancy) অথবা সহায়তার প্রয়োজন হয় তবে আমাদের থাকে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদের বেস্ট হসপিটালিটি দেওয়ার চেষ্টা করবো।
আমাদের এই কাজের একটি গুরুত্বপূর্ণ পালক হল রক্তদান শিবির এর আয়োজন করা। এছারাও আমরা করোনার সময় অক্সিজেন পরিসেবা দেওয়া, অর্থের অভাবে চিকিৎসা না করতে পারলে বা ওষুধ কিনতে না পারলে আমরা নিজেদের সাধ্যমত পাশে থাকার চেষ্টা করি।
প্রকল্পের দ্বায়িত্বেঃ শুভাশিস সরকার, মৌলী পাল, জয়েত্রি সরকার